প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬
কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস তথ্য ও সম্প্রচার মন্ত্রীর
খায়ের আহম্মদ খন্দকার লিমন, , জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ ||
কিশোরগঞ্জে পাগলা মসজিদের নিলাম ডাকের সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর নিলাম সিন্ডিকেটের বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।হামলার ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে মন্ত্রী বলেছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুরে সন্ত্রাসী হামলায় আহত কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকুকে ফোন করে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি পিংকুসহ আহত ২ সাংবাদিকদের চিকিৎসার খোঁজখবর নেন। তথ্য মন্ত্রণালয় ও সরকার সাংবাদিকদের পাশে আছে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।আরও পড়ুন, নেত্রকোনায় মন্দিরের দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ, নিরাপত্তা চেয়ে আবেদনআহত সাংবাদিক ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু বিষয়টি নিশ্চিত করে জানান, ' মন্ত্রী মহোদয় আমাদের চিকিৎসাসহ সকল বিষয়ে পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।' উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি বিকেলে শহরের পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করার সময় নিলাম সিন্ডিকেটের হামলার শিকার হন স্থানীয় কয়েকজন সাংবাদিক। তাদের হামলায় গুরুতর আহত হন চ্যানেল টোয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু।আরও পড়ুন, রায়পুরে একই দিনে জোড়া আত্মহত্যা, এলাকায় চাঞ্চল্যএ ঘটনায় এ দিন রাতে আহত ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু বাদী হয়ে ৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ১০ জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে। কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোঃ আবুল কালাম ভূঁইয়া জানান, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৩ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামী মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গেছে।এ দিকে হামলার ঘটনায় জড়িত অনেক আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বাদীসহ অন্য সাংবাদিকদের হুমকি দিলেও পুলিশ তাদের ধরছেনা বলে অভিযোগ করেছেন মামলার বাদী পিংকু। তথ্যমন্ত্রী মোবাইল ফোনে কথা বলার সময় বিষয়টি তাকে জানানো হয়েছে বলেও জানান মামলার বাদী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত