প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬
চন্দনাইশে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত
মোঃ সবুজ মৃধা (চন্দনাইশ): ||
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। গত শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং চন্দনাইশ পৌরসভা ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নারী অধিকার, নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠার পক্ষে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।আরও পড়ুন, পলাশবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভার্যালি শেষে উপজেলা পরিষদের কনফারেন্স হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতি বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসি আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও নারী উদ্যোক্তারা। আরও পড়ুন, মহেশপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবক্তারা বলেন, বর্তমান সময়ে নারীরা শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যসহ সমাজের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি নারী নির্যাতন প্রতিরোধ এবং সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, নারী উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে অবদান রাখা কয়েকজন নারী উদ্যোক্তার অভিজ্ঞতা তুলে ধরা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত