প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬
রাজশাহীতে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে একজনের মৃত্যু
সংবাদ দিগন্ত ||
ঈদুল ফিতরের নামাজে ইমাম নির্ধারণকে কেন্দ্র করে রাজশাহীর মোহনপুরে বিএনপির ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ৮টার দিকে মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার সাঁকায়ো গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলাউদ্দিন একই গ্রামের মৃত মালা বখসের ছেলে। জানা গেছে, আলাউদ্দিন সাঁকোয়া গ্রামের জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। পুলিশের দাবি, আলাউদ্দিন বিএনপি কর্মী। তবে ঘটনার পর জামায়াতের নেতাকর্মীরা আলাউদ্দিনকে তাদের কর্মী দাবি করে রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করেন। কয়েকটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।আরো পড়ুন , দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি বহিষ্কার: ৩ সাংবাদিকের নামে মামলা এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, আসন্ন ঈদুল ফিতরের নামাজে ইমাম নির্ধারণকে কেন্দ্র করে সন্ধ্যার পর বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে কিছুটা ঝামেলা হয়। পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত