প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬
রমজানেও অনৈতিক বাণিজ্য, কুড়িল বিশ্বরোডে
ডেস্ক ||
পবিত্র রমজান মাসেও রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় অবস্থিত “হোটেল লেগ ভিউ” নামের একটি আবাসিক হোটেলকে ঘিরে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অনুমোদনহীন এই হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে নারী ও দালাল চক্র সক্রিয় রয়েছে। অভিযোগ রয়েছে, প্রভাবশালী পরিচয় ব্যবহার করে হোটেলটির মালিক মাজিদ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব কার্যক্রম চালিয়ে আসছেন। তবে অভিযোগের বিষয়ে জানতে হোটেল মালিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতের কেন্দ্র। বিমানবন্দর সড়ক, প্রগতি সরণি ও বসুন্ধরা আবাসিক এলাকার সংযোগস্থল হওয়ায় দিন-রাত এই এলাকায় মানুষের উপস্থিতি থাকে। এমন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত “হোটেল লেগ ভিউ” দীর্ঘদিন ধরেই স্থানীয়দের মধ্যে নানা আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বাইরে থেকে এটি একটি সাধারণ আবাসিক হোটেল হিসেবে পরিচিত হলেও বাস্তবে এখানে নানা অনৈতিক কার্যক্রম চলার অভিযোগ রয়েছে। বিশেষ করে রাতে হোটেলটির সামনে অচেনা লোকজনের ভিড় এবং সন্দেহজনক যাতায়াত স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে।আরও পড়ুন, অসত্য অভিযোগে চ্যালেঞ্জ, কঠোর হুঁশিয়ারি আপেল মাহমুদেরএকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা বহুদিন ধরে দেখছি, রাতের দিকে এখানে অনেক অচেনা নারী-পুরুষ আসা-যাওয়া করে। বিষয়টি আমাদের জন্য বিব্রতকর এবং এলাকার পরিবেশের জন্যও ক্ষতিকর। স্থানীয় সূত্রে জানা যায়, হোটেল লেগ ভিউ নামে পরিচালিত এই আবাসিক হোটেলটির কোনো বৈধ অনুমোদন রয়েছে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। এলাকাবাসীর দাবি, সিটি করপোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন ধরে হোটেলটি পরিচালিত হচ্ছে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, আমরা শুনেছি এই হোটেলের কোনো বৈধ লাইসেন্স নেই। তবুও বছরের পর বছর ধরে এটি চালানো হচ্ছে। প্রশাসন যদি বিষয়টি খতিয়ে দেখে, তাহলে অনেক কিছুই বের হয়ে আসবে। প্রশাসনের নজরদারি বাড়ালে এমন অনেক অবৈধ কার্যক্রম বন্ধ করা সম্ভব হবে। হোটেলটির আশপাশে কিছু দালাল সক্রিয় রয়েছে যারা বিভিন্নভাবে অতিথি সংগ্রহ করে হোটেলে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, এই দালালদের মাধ্যমে নারীদের এনে হোটেলে রেখে অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছে যথারিতি। তবে রমজান মাসে দিনের বেলায় সমগম কম থাকলেও সন্ধ্যার পর জমজমাট চলে যত অপরাধ।একজন পথচারী বলেন, আমরা প্রায়ই দেখি কিছু লোক রাস্তার পাশে দাঁড়িয়ে বিভিন্ন গাড়ি বা লোকজনের সঙ্গে কথা বলছে। পরে তাদের হোটেলের দিকে যেতে দেখা যায়। এতে বোঝা যায় এখানে কোনো না কোনো চক্র কাজ করছে। তবে এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে মনে করছেন সচেতন মহল। পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য সংযম ও আত্মশুদ্ধির সময়। কিন্তু স্থানীয়দের অভিযোগ, এই সময়েও হোটেলটিকে ঘিরে বিতর্ক থামেনি। রমজান মাসে সবাই যখন ধর্মীয় পরিবেশ বজায় রাখার চেষ্টা করে, তখন এমন কর্মকাণ্ড আমাদের জন্য খুবই দুঃখজনক। প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা। এলাকাবাসীর একটি অংশের দাবি, হোটেলটির মালিক মাজিদ নিজেকে রাজনৈতিকভাবে প্রভাবশালী বলে পরিচয় দেন। এই প্রভাব ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছেন বলেও অভিযোগ রয়েছে।আরও পড়ুন, রমজানে চট্টগ্রামের বাজারে চলছে ‘ভেজাল ঘি’র রমরমা বাণিজ্যএই বিষয়ে হোটেল লেগ ভিউয়ের মালিক মাজিদের বক্তব্য জানতে প্রতিবেদকের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে ফোনে কিংবা সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। হোটেলের ভেতরে উপস্থিত একজন কর্মচারীও মালিকের অবস্থান সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এ বিষয়ে জানতে চাইলে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদ দিগন্তকে বলেন, কোনো স্থানে অবৈধ কার্যক্রম চলছে এমন অভিযোগ পাওয়া গেলে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে। যদি কেউ লিখিত অভিযোগ দেয় বা সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়, তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। যদি কোনো আবাসিক হোটেল অনুমোদন ছাড়া পরিচালিত হয় বা সেখানে অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।রাজধানীর কুড়িল বিশ্বরোডের মতো গুরুত্বপূর্ণ এলাকায় একটি আবাসিক হোটেলকে ঘিরে ওঠা এসব অভিযোগ স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। যদিও অভিযোগের সত্যতা নির্ধারণের জন্য প্রশাসনের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এলাকাবাসীর আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে হোটেল কর্তৃপক্ষের বক্তব্যও সামনে আসা জরুরি বলে মনে করছেন সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত