প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬
"মিসাইল" হামলায় কুয়েতে সন্দ্বীপের প্রবাসী নিহত, এলাকায় শোকের ছায়া
এম মিজানুর রহমান ||
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মিসাইল হামলার ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার রহমতপুর এলাকার এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত প্রবাসীর নাম মোহাম্মদ জাহেদ হোসেন। (৫ মার্চ) সন্ধ্যার দিকে তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে রহমতপুর এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত জাহেদ হোসেন রহমতপুর এলাকার বাসিন্দা কামাল দফাদারের কনিষ্ঠ ছেলে। দীর্ঘদিন ধরে তিনি কুয়েতে কর্মরত ছিলেন এবং সেখানে একটি প্রতিষ্ঠানে চাকরি করে জীবিকা নির্বাহ করতেন। প্রবাসে উপার্জিত অর্থ দিয়েই তিনি পরিবারের ভরণপোষণ চালাতেন। তার তিন বছর বয়সী একমাত্র সন্তান রয়েছে যে শারীরিকভাবে প্রতিবন্ধী।আরো পড়ুন , মুজিবনগরের মাঠে অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ পাওয়া গেছেপরিবারের সদস্যরা জানান, সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েতে সংঘটিত এক মিসাইল হামলার সময় তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে সহকর্মীরা পরিবারের কাছে খবর পাঠান।নিহতের ভগ্নিপতি মো. বাবর উদ্দিন বলেন, “বৃহস্পতিবার কুয়েত সময় সকাল প্রায় সাড়ে ১১টার দিকে মিসাইল হামলার ঘটনাটি ঘটে। এরপর জাহেদের সহকর্মীরা ফোন করে আমাদের তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।”জাহেদ হোসেনের মৃত্যুসংবাদ এলাকায় পৌঁছার পর তার পরিবারে শুরু হয় শোকের মাতম। প্রতিবেশী ও স্থানীয়রা জানান, তিনি অত্যন্ত ভদ্র, পরিশ্রমী ও দায়িত্বশীল মানুষ ছিলেন। পরিবারের প্রধান উপার্জনকারী হিসেবে দীর্ঘদিন ধরে প্রবাসে থেকে নিয়মিত দেশে অর্থ পাঠিয়ে পরিবারের দায়িত্ব পালন করতেন।এদিকে তার আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের পাশাপাশি পুরো এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে। পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত