প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬
বিমান চলাচলে বিপর্যয় আজ দুপুর পর্যন্ত বাতিল আরও ১৮ ফ্লাইট
সংবাদ দিগন্ত ||
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনার কারণে শুক্রবার (৬ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।(০৫ মার্চ) রাতে বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করে জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের কিছু দেশ- ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা নিরাপত্তাজনিত কারণে বন্ধ করেছে। আরো পড়ুন , বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন: প্রধানমন্ত্রী তারেক রহমানএর ফলে বাংলাদেশের ফ্লাইটগুলোও সরাসরি প্রভাবিত হচ্ছে।এই নিরাপত্তা পরিস্থিতির কারণে গত এক সপ্তাহে মোট ২৩০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।আজ বাতিল হওয়া নতুন ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে- কুয়েত ৪টি, জাজিরা (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৬টি এবং কাতার ৪টি ফ্লাইট।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত