প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬
কবি ও সাংবাদিক রফিকুল ইসলাম সাবুলের ৫৫ তম জন্মদিন উদযাপন করল গঙ্গাচড়া প্রেসক্লাব
আব্দুস সালাম, , গংগাচড়া প্রতিনিধি: ||
রংপুরের গঙ্গাচড়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক রফিকুল ইসলাম সাবুলের ৫৫ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় গঙ্গাচড়া প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে এ জন্মদিন উদযাপন করা হয়।এ সময় গঙ্গাচড়া প্রেসক্লাবের উপদেষ্টা ও সদস্য মোঃ স্বপন চৌধুরী, সভাপতি মোঃ সাজু আহমেদ লাল, সাধারণ সম্পাদ আলী আরিফ সরকার রিজু , সিনিয়র সহ সভাপতি আব্দুল বারী স্বপনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা কবি ও সাংবাদিক রফিকুল ইসলাম সাবুলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের সফলতা কামনা করেন। এবং তিনি অসংখ্য কবিতা, গান, জনপ্রিয় ইসলামিক গজল লিখেছেন, তার সাহিত্যের প্রশংসা করেন গংগাচড়া ঐতিহ্যবাহী প্রেসক্লাব সদস্যবৃন্দ। আরও পড়ুন, সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযানঅনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিক রফিকুল ইসলাম সাবুল দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। এলাকার বিভিন্ন সামাজিক, উন্নয়নমূলক ও জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ তুলে ধরার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। পরে তার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং উপস্থিত সাংবাদিকরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত