প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬
লৌহজেং ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
ওয়াসিম ফারুক, বিশেষ প্রতিনিধি ||
মুন্সিগঞ্জের লৌহজেং পদ্মা সেতু সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযানে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় পদ্মা সেতু উত্তর থানা এলাকায় এসব সফল অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম অভিযানটি চালানো হয় বিকেল সন্ধ্যার দিকে পদ্মা সেতু উত্তর থানাধীন উত্তর মেদেনীমন্ডল এলাকার ইটিসিএস ট্যাগ রেজিস্ট্রেশন সেন্টারের সামনের পাকা সড়কে। সেখান থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম বাবু (২৮) ও রাবেয়া (৪৫) নামের দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়।আরো পড়ুন , ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা হামলাকারী গণপিটুনিতে আহতপরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মেদেনীমন্ডল এলাকার খানবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ওজন স্কেলের সামনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্বিতীয় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ১ হাজার পিস ইয়াবাসহ মো. সোয়েব ওরফে সৌরভ (৪০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত