প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬
মুন্সীগঞ্জে অভিযানে ২৫০০ পিস ইয়াবাসহ আটক ৩
সংবাদ দিগন্ত ||
মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতু (উত্তর) থানার উত্তর মেদেনীমন্ডল এলাকা থেকে তাদের আটক করে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।আরো পড়ুন , ফিলিপাইন প্রেমিকা ফেনীতে এসে সাত পাকে বাঁধা পড়লেনবিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, পদ্মা সেতু (উত্তর) থানার উত্তর মেদেনীমন্ডল সাকিনস্থ পদ্মা সেতু ইটিসিএস ট্যাগ রেজিস্ট্রেশন সেন্টার এর সামনে দক্ষিণ পার্শ্বের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। অভিযানে সাইফুল ইসলাম বাবু (২৮), রাবেয়া (৪৫) কে ১৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত দুইজনকে জিজ্ঞেসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার বিকালে পদ্মা সেতু উত্তর থানার মেদেনীমন্ডল সাকিনস্থ খানবাড়ি বাসস্ট্যান্ড ওজন স্কেলের সামনে ঢাকা টু মাওয়াগামী পাকা রাস্তা থেকে মো. সোয়েব ওরফে সৌরভকে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। মোট (১৫০০+১০০০)= ২৫০০ পিস ইয়াবা উদ্ধার। আরো পড়ুন , বগুড়ায় কর্মস্থলে উপস্থিত না থেকেও বেতন উত্তোলনঃ অবশেষে শিক্ষিকার চাকরি থেকে অব্যাহতিএ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।পুলিশ আরও জানায়, মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান আছে এবং এই অভিযান কঠোর থেকে আরও কঠোর হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত