প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬
হঠাৎ স্বস্তি রাজধানীতে তাপমাত্রা ৪ ডিগ্রি হ্রাস
সংবাদ দিগন্ত ||
রাজধানী ঢাকায় আজ বুধবার সকালটা ছিল ঝলমলে রোদে ভরা। আগের দিনের মতো কুয়াশা না থাকলেও হালকা হিমেল বাতাসে অনুভূত হয়েছে শীতের আমেজ।এক দিনের ব্যবধানে সকালে তাপমাত্রা কমেছে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ একই সময়ে তা নেমে আসে ১৯ দশমিক ৮ ডিগ্রিতে।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আরো পড়ুন , দুই লাখ পুলিশের মতামত নিয়ে নতুন পোশাক চূড়ান্ত সকাল ৭টায় প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়, সকাল ৬টায় রাজধানীতে বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ১৮ মিনিটে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত