প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬
খুটিতে বেঁধে স্ত্রী-সন্তানকে নির্যাতনের অভিযোগ স্বামী আটক
||
মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্ত্রী ও স্কুল পড়ুয়া ছেলেকে খুটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে সাহিদ শেখ (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। (২ মার্চ) রাতে উপজেলার মাঝারদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে সালথা থানা পুলিশ। অভিযুক্ত সাহিদ শেখ ওই গ্রামের মো. আকুব্বর শেখের ছেলে।সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেনআরো পড়ুন , চুয়াডাঙ্গায় বিয়ের আশ্বাস দিয়ে তরুণীকে ধর্ষণ অভিযুক্ত গ্রেফতারসালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মাঝারদিয়া এলাকায় অভিযান চালিয়ে সাহিদ শেখকে গ্রেফতার করা হয়েছে।মাঝারদিয়া গ্রামের সাহিদ শেখের ছেলে আশিক ও স্ত্রী জাহানারা বেগম তার মাদক ব্যবসা বন্ধে চাপ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে সাহিদ শেখ তার ছেলে ও স্ত্রীকে ঘরের খুটিতে বেঁধে মারধর ও নির্যাতন করে।এ ঘটনার পর থেকে আশিক ও তার মা পাশের গ্রামে এক আত্মীয় বাড়িতে আশ্রয় নেয়। এরপর স্বামীর বিরুদ্ধে সালথা থানায় একটি লিখিত অভিযোগ দেন জাহানারা। অভিযোগের পর থেকেই পুলিশ একাধিক স্থানে অভিযান চালায়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত