প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬
হায়দরগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে জামায়াতে ইসলামীর নগদ অর্থ বিতরণ
ইসমাইল হোসেন, , লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: ||
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা। গতকাল সোমবার (২মার্চ) বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং উত্তর চর আবাবিল ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার হাবিবুর রহমান এবং সঞ্চালনা করেন ১নং উত্তর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ইমাম হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। দুর্যোগে দল-মত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন। তিনি ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নাজমুল হুদা, সেক্রেটারি এড.আব্দুল আউয়াল রাসেল, সাইয়্যেদ তাহের জাবেরী,মাহবুব জাবেরী,মুরাদ হোসেন পাটোয়ারী, আলম মুন্সী সহ স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। শেষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ তুলে দেওয়া হয়। আরও পড়ুন, বেতগাড়ী স্বাস্থ্য কেন্দ্র এ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজীউল্লেখ্য, সম্প্রতি হায়দরগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়, এতে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত