প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬
গঙ্গাচড়ায় বেতগাড়ী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে সংসদ সদস্য রায়হান সিরাজী
আব্দুস সালাম,, গঙ্গাচড়া (রংপুর): ||
রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী সোমবার দুপুরে গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্বাস্থ্যকেন্দ্রের ডেলিভারি কক্ষসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক মান সম্পর্কে খোঁজখবর নেন। এসময় এমপি রায়হান সিরাজী বলেন, রংপুর ১ আসন এলাকার তিস্তাচরাঞ্চলসহ দুর্গম এলাকার মানুষ যাতে সহজে ও দ্রুত চিকিৎসা সেবা পায়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার এটি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। আরও পড়ুন, ঈদে ঘরমুখো মানুষের স্বস্তির লক্ষ্যে সোনারগাঁয়ে বিশেষ সমন্বয় সভাতিনি আরও বলেন, বেতগাড়ী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে কার্যকর ও জনবান্ধব করে তুলতে যা যা প্রয়োজন, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। বিশেষ করে মাতৃস্বাস্থ্য ও প্রসূতি সেবার মান উন্নয়নে আমরা অগ্রাধিকার দিচ্ছি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঙ্গাচড়া উপজেলা আমির মাওলানা মোঃ নায়েবুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন আমির মোঃ শাহ আলমসহ দলীয় নেতৃবৃন্দ এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও কর্মকর্তারা। স্থানীয়রা আশা প্রকাশ করেন, এমপির এই উদ্যোগের মাধ্যমে তিস্তাচরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে যাবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত