প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬
বগুড়ায় ফাতেমা লাচ্ছা সেমাই কারখানার মালিকের ৩০ হাজার টাকা জরিমানা
মাসুদ রানা, , দুপচাঁচিয়া, বগুড়া প্রতিনিধি: ||
মেসার্স ফাতেমা সেমাই কারখানা" ইছাদহ,সদর, বগুড়ায় ৩০ হাজার টাকা জরিমানা আদায়। আজ সোমবাব ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া এর নের্তৃত্বে বগুড়া সদর উপজেলার ইছাদহ এলাকায় অবস্থিত "মেসার্স ফাতেমা সেমাই" প্রতিষ্ঠানটিতে ভোক্তা অধিকারের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে উক্ত কারখানায়।১. অত্যন্ত অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে সেমাই তৈরি ও সংরক্ষণ করতে দেখা যায়। ২. কালিযুক্ত পেপারে সেমাই সংরক্ষণ করতে দেখা যায়। ৩. উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সম্বলিত কোন স্টিকার লাগানো হচ্ছে না। আরও পড়ুন, রায়গঞ্জ বসতবাড়ী আগুনে ভস্মীভূতএসকল অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ এবং আদায় করা হয়। মোঃ মেহেদী হাসান, সহকারী পরিচালক ভোক্তা অধিদপ্তর, বগুড়া এর নেতৃত্বে পরিচালিত মনিটরিংয়ে ফজিলাতুন্নেছা ফৌজিয়া, সাধারণ সম্পাদক, ক্যাব, বগুড়া উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন জেলা পুলিশের একটি চৌকস টীম। এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত