প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬
সীতাকুণ্ডে নৃশংসতার শিকার ৭ বছরের মেয়ে
এম মিজানুর রহমান ||
চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় গলা কাটা অবস্থায় জঙ্গল থেকে হেঁটে বেরিয়ে আসা সাত বছরের এক শিশুকে ঘিরে চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। গত রোববার দুপুরে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পাহাড়ি জঙ্গলের ভেতর থেকে গলা কাটা অবস্থায় রক্তাক্ত হয়ে একটি শিশু হেঁটে বেরিয়ে আসতে দেখা যায়। সে সময় শিশুটির গলা থেকে অনবরত রক্ত ঝরছিল এবং কথা বলার মতো অবস্থাও ছিল না।প্রত্যক্ষদর্শীরা জানান, ইকোপার্ক এলাকার পাহাড়ি সড়কের প্রায় পাঁচ কিলোমিটার ওপরে একটি ব্লকের কাজ চলছিল। সেখানে থাকা একটি স্ক্যাভেটর চালক প্রথমে জঙ্গল থেকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় হেঁটে রাস্তার দিকে আসতে দেখেন। বিষয়টি দেখে তিনি দ্রুত অন্য শ্রমিকদের ডাক দেন।আরও পড়ুন, নেত্রকোনায় হাওরুসাদা মাটির পাহাড়ে পর্যটনে সম্ভাবনা, উদ্যোগের ঘাটতিপরে শ্রমিকরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন। তার গলার কাটা অংশ থেকে রক্তপাত বন্ধ করার জন্য শ্রমিকরা নিজেদের পরনের কাপড় দিয়ে গলা পেঁচিয়ে ধরেন। এরপর দ্রুত একটি ট্রাকে করে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকরা শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠান। স্থানীয় যুবক রবিউল হাসান ও আরিফুল ইসলাম রনি জানান, জঙ্গলের ভেতর থেকে শিশুটিকে যেভাবে রক্তাক্ত অবস্থায় বেরিয়ে আসতে দেখা গেছে, তা অত্যন্ত মর্মান্তিক। তাদের ধারণা, শিশুটির ওপর ভয়াবহ নির্যাতন চালানোর পর হত্যার চেষ্টা করা হয়েছে।এদিকে কে বা কারা এ নৃশংস ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা হোক।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার পেছনে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত