প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬
মুন্সীগঞ্জে নদী পরিবেশ রক্ষায় মুন্সীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান
সংবাদ দিগন্ত ||
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সরকারি খালে অবৈধভাবে বালু ভরাট ও বেআইনি ড্রেজিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার সকাল বেলা ১১টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের চকছাতিয়ানতলি গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি।আরো পড়ুন , ডাকাত সন্দেহে রাজশাহী পুঠিয়ায় গণপিটুনি নিহত ১অভিযানের সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্যমতে, তন্তুর ইউনিয়নের অনিক নামের এক ব্যক্তি এ কার্যক্রমের সঙ্গে জড়িত বলে জানা গেছে।পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আলমগীর মোল্লার জিম্মায় খালে মজুতকৃত বালু দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিধি মোতাবেক হস্তান্তর করা হয়।এ সময় অবৈধ ড্রেজিং কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত