প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬
সিলেটে অপরাধ দমন অভিযানে পুলিশের সফলতা গ্রেফতার ১৭
সংবাদ দিগন্ত ||
সিলেটের ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের জন্য বিভীষিকাময় একদিন কেটেছে। মহানগর পুলিশের অভিযানে একেবারে ড্রেনের ভেতরের আস্তানা থেকেও টেনে বের করা হয়েছে তাদের কয়েকজনকে। গ্রেফতার হয়েছে মোট ১৭জন অপরাধী।শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল থেকে রবিবার (১ মার্চ) বিকাল পর্যন্ত সময়ে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।রবিবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বন্দরবাজার এলাকার রঙমহল টাওয়ার সংলগ্ন ড্রেনের ভিতরে অভিযান চালিয়ে ৭জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালী থানাপুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি চাকুসহ ছিনতাইকাজে ব্যবহারের জন্য রাখা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন, মৌলভীবাজারের রাজনগর থানার দাসপাড়া গ্রামের মৃত ছাত্তার ও স্বপনা বেগমের ছেলে বর্তমানে ইমন আহমদ (২০), মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার শাপলাবাগ এলাকার মালেক মিয়া ও রুমি বেগমের ছেলে ইমন (১৮), সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থানার বীরগাঁও খাপাড় গ্রামের লাল মিয়া ও শেবারুন বেগমের ছেলে বর্তমানে সিলেট নগরীর কাজীটুলা সুলতান মিয়ার কলোনির বাসিন্দা শাহান আহমদ (১৮), এয়ারপোর্ট থানার বাইশটিলা এলাকার মৃত আসুল আলম ও জোৎস্না বেগমের ছেলে ইয়াসিন (১৮), মৌলভীবাজারের রাজনগর থানার দাসপাড়া গ্রামের মৃত ইব্রাহীম ও হাজেরা বেগমের ছেলে রুবেল (২১), সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার গোপালপুল বাংলাবাজারের আসাদ মিয়া ও রাহেলা বেগমের ছেলে হৃদয় আহমদ (১৮) ও কোতোয়ালী থানার জল্লারপাড় এলাকার লিয়াকত ও মোছা. সালমা বেগমের ছেলে শওকত মিয়া (৩০)।এদিকে শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বাগবাড়ীস্থ পিডিবি গেটের সামনে অভিযান চালিয়ে কিশোরগ্যাংয়ের ৫ সদস্যকে আটক করে কোতোয়ালী থানাপুলিশ।আরো পড়ুন , ধর্ষণচেষ্টার আত্মরক্ষায় হামলাকারীর যৌনাঙ্গ কাটলেন নারীতারা হলেন- সুনামগঞ্জ জেলার সদর উপজেলার আশকুড়ি বীরগাঁও’র পারভেজের ছেলে সাদি ইসলাম সানি (১৮), একই জেলার মধ্যনগর থানার চামারদানি গ্রামের আবদুল হামিদের ছেলে আবুল মোড়ল (১৮), তাহিরপুর থানার মাহমুদপুরের রিপন তালুকদারের ছেলে রিফাত তালুকদার (১৮), একই থানার রামসিমপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জনি আহম্মেদ (১৯) ও হবিগঞ্জের বানিয়াচংয়ের শরিফ উদ্দিন রোডের জিয়াউর রহমানের ছেলে নাহিদ আহমেদ রনি (১৮)। তারা চুরি ছিনতাইসহ নানান অপকর্মের সাথে জড়িত।অপর এক অভিযানে শনিবার রাত সাড়ে ১০টার দিকে লালাদিঘীরপাড় পশ্চিমপাড়াস্থ মো. সাদ উদ্দিনের বাসার সামনা থেকে ১ জন ও বন্দরবাজারের মহাজনপট্টি থেকে দুইজনকে আটক করে কোতোয়ালী থানাপুলিশ।রাত সাড়ে ১০টার দিকে লালাদিঘীরপাড় থেকে আটক করা হয় নগরীর মুন্সিপাড়া এলাকার নাসির উদ্দিন ও মনিরা বেগম মনির ছেলে আব্দুল মমিন তিহাম (২৬)। এ সময় তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।এদিকে রবিবার (১ মার্চ, শনিবার দিবাগত) রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বন্দরবাজারস্থ মহাজনপট্টি থেকে ১৪ পিস ইয়াবাসহ তারেক আহমদ (২২) ও মো. নাজিম (২৪) নামের দুই ব্যক্তিকে আটক করে কোতোয়ালী থানার বন্দরবাজার ফাঁড়ির একদল সদস্য।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত