প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬
পূবাইলে যুবদল নেতাসহ ৯ মাদক ব্যবসায়ী ইয়াবাসহ আটক
মোহাম্মদ তাজুল ইসলাম,, গাজীপুর: ||
গাজীপুরের পূবাইলে মাদক বিরোধী বিশেষ অভিযানে গাজীপুর মহানগরীর গাছা থানার যুবদল নেতা সহ ৯ জন কে আটক করেছে স্থানীয় পূবাইল থানা পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর হায়দরাবাদ তালতলা এলাকার রাজিবের বাড়িতে অভিযান পরিচালনা করে পূবাইল থানা পুলিশ, এ সময় ১৮০পিস ইয়াবা ছাড়াও মাদক সেবনের নানা সরঞ্জাম, ফয়েল পেপার, সিসা গ্রহনের সরঞ্জাম জব্দ করা হয়। আটকৃত রাজীব এলাকায় দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসায় জড়িত ছিলো জানিয়েছে পুলিশ, আটককৃত বাকি ৮ জন হলেন গাছা থানা যুবদলের যুগ্ন আহবায়ক ও গাজীপুর মহানগর যুবদলের সদস্য রুবেল সরকার, রাজিব হোসেন মুন্না (৩০), রকি মিয়া (২৬), রানা (২৮), মোস্তাক হোসেন (২৮), আশরাফ হোসেন (৪৫) , জিয়াইন হোসেন (৩৮) এবং সূর্য (২৫)।আরও পড়ুন, লালপুরের গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিল চত্বরে সম্বর্ধনা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়আটককৃত কয়েকজন এর নামে পূর্বে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত