প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬
ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি: জামায়াত
ডেস্ক ||
ইরানে হামলা বন্ধ না হলে জামায়াতে ইসলামী বৃহত্তর কর্মসূচি দেবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। হামলা বন্ধ না করলে ইসরায়েলি পণ্য বয়কটের হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা। রোববার (১ মার্চ) ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী।ইরানের জনগণের বিপক্ষে গিয়ে এই হামলাকে গণতন্ত্রের পরিপন্থী বলে মন্তব্য করেন এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেন, ‘জাতিসংঘ এবং ওআইসি নিজেদের মোড়ল ভাবলেও ইতিবাচক ভূমিকা নিতে না পারার কারণে মানুষ তাদের প্রত্যাখ্যান করবে।’ এ সময় দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘জাতিসংঘকে কার্যকর ভূমিকা নিতে হবে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।’আরও পড়ুন, খামেনির মৃত্যুতে জামায়াতের আমির প্রকাশ করলেন গভীর শোকচুয়াডাঙ্গার জীবননগরে জামায়াত নেতা হাফিজুর রহমানকে হত্যার নিন্দা জানান রফিকুল ইসলাম খান। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান। আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে খামেনি হত্যার ঘটনায় নিন্দা প্রস্তাব জানানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত