প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬
গঙ্গাচড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের বাড়ি ভস্মীভূত, নিঃস্ব পরিবার
আব্দুস সালাম, , গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: ||
রংপুরের গঙ্গাচড়ায় অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে গরু-ছাগল, নগদ টাকা ও ধান-চাউলসহ পরিবারের প্রায় সব সম্বল আগুনে ভস্মীভূত হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারটি একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা চর গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা মুকুল চন্দ্র রায় (৩৫), পিতা মৃত গুরু চরন রায়, ঘটনার দিন বিকেলে চরাঞ্চলের জমিতে তামাক ক্ষেতে কাজ করছিলেন। এ সময় তার স্ত্রী অঞ্জনা রানী বাড়ির বসতঘর ও গোয়ালঘর তালাবদ্ধ করে পাশের পাড়ার একটি মন্দিরে যান। সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটের দিকে বাড়িতে থাকা মুকুলের মা ও ছোট ভাইয়ের স্ত্রী দেখতে পান, তালাবদ্ধ ঘর থেকে দাউদাউ করে আগুন জ্বলছে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হলেও তাদের পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।আরও পড়ুন, নেত্রকোনার বারহাট্টায় নব নির্বাচিত এমপির সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময়প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় বসতঘর ও গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ২টি গরু, ১টি ছাগল, নগদ ১২ হাজার টাকা এবং ধান-চাউলসহ প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন কৃষক মুকুল চন্দ্র রায়। তিনি বলেন, ুআমার সব শেষ হয়ে গেছে। ঘর নেই, গরু নেই, সম্বল বলতে কিছুই রইল না। পরিবার নিয়ে এখন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি।”স্থানীয়রা জানান, দরিদ্র এই কৃষক পরিবারের উপার্জনের প্রধান অবলম্বন ছিল গবাদিপশু ও কৃষিকাজ। অগ্নিকাণ্ডে তাদের বেঁচে থাকার শেষ সম্বলটুকুও হারিয়ে গেছে। তারা প্রশাসন ও সমাজের বিত্তবানদের কাছে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত