প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬
লামা সদর ইউনিয়নে ব্যক্তিগত উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
মো: ইনতাজ হোসেন, বান্দরবান প্রতিনিধি ||
বান্দরবানের লামা উপজেলার ২ নম্বর লামা সদর ইউনিয়নে পবিত্র রমজান উপলক্ষে অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। উদ্যোগটি নিয়েছেন লামা সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লামা সদর ইউনিয়ন শাখার সাবেক আহ্বায়ক মো. আব্দুর রহিম। ১১ রমজান পর্যন্ত প্রায় ২০০ পরিবারের হাতে খেজুর, চিনি, ছোলা, ডাল ও মুড়িসহ নিত্যপণ্য পৌঁছে দেওয়া হয়।আরো পড়ুন , শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল যাত্রীদের ভোগান্তিউপকারভোগীরা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এ সহায়তা স্বস্তি দিয়েছে। আব্দুর রহিম জানান, রমজান সহমর্মিতার মাস—সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোই তাঁর উদ্দেশ্য। স্থানীয়দের মতে, ব্যক্তিগত এ উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার ইতিবাচক দৃষ্টান্ত।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত