প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬
স্থানীয় বিরোধে রণক্ষেত্র মুক্তাগাছায়, ২০ জন আহত পুলিশসহ
সংবাদ দিগন্ত ||
ময়মনসিংহের মুক্তাগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই এলাকাবাসীর মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার নিয়ন্ত্রণ নিতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে দুপক্ষেকে ছত্রভঙ্গ করে। এতে পুলিশের ৫ সদস্যসহ দুপক্ষের প্রায় ২০ জন আহত হয়েছে। (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পর থেকে এলাকাবাসীর মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তাগাছা আটানি বাজার ছোট মসজিদ এলাকায় শহরের পাড়াটঙ্গী এলাকা ও তারাটি ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া এবং দোকানপাটে হামলা ও ভাঙচুরের ঘটনা চলতে থাকে। প্রথমে মুক্তাগাছা থানা পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। পরবর্তীতে রাত সাড়ে ১০ টার দিকে মুক্তাগাছা থানা ও জেলা পুলিশ, র্যাব-১৪ ও ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ঘটনাস্থলে এসে যৌথ অভিযান পরিচালনা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে উভয় পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থলে বর্তমানে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ও স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ময়মনসিংহ পুলিশ হাসপাতাল ও মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভার আটানি বাজার ছোট মসজিদ এলাকায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে পৌরশহরের পাড়াটঙ্গি এলাকার একজন অটোরিকশা চালক ও ইটবহনকারী ট্রলি চালকদের মধ্যে যানজটকে ঘিরে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। আরো পড়ুন , গ্রামীণ সম্পদেই কোটি টাকার বাজার চুল বেচাকেনায় ব্যস্ত তানোরএকপর্যায়ে অটোরিকশা চালককে মারধর করেন টলিচালক এবং তারাটি এলাকার একজন বাসিন্দা। পরে অটোরিকশা চালক ঘটনাস্থল ত্যাগ করে বাড়িতে চলে যান। পরবর্তীতে সন্ধ্যার দিকে অটোরিকশা চালক দলবল নিয়ে আটানি বাজার মোড়ে এসে একটি দোকান ভাঙচুর করে। ঘটনাটি দুই এলাকায় লোকজনের মধ্যে জানাজানি হলে দুই এলাকাবাসির মধ্যে ঘটনা ছড়িয়ে পড়ে।এদিকে ঘটনার প্রতিশোধ নিতে উপজেলার তারাটি এলাকার বাসিন্দারা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে শনিবার সন্ধ্যায় আটানি বাজার এলাকায় অবস্থা নেয় এবং পাড়াটঙ্গির লোকজনের বেশ কয়েকটি দোকানপাটে হামলা চালায় এবং লুটপাট করে। খবর পেয়ে পাড়াটঙ্গি এলাকার বাসিন্দারাও লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে এগিয়ে আসলে দুই এলাকার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌছালে পরিস্থিতি আরও বিপদজনক রূপ ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে মুক্তাগাছা থানা পুলিশ ময়মনসিংহ জেলা পুলিশের শরনাপন্ন হয়। জেলা পুলিশ, র্যাব ও ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে যৌথভাবে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে দুপক্ষের ছত্রভঙ্গ করতে পুলিশ একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত