প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬
খামেনিকে লক্ষ্য করে হামলার সতর্কতা পাল্টা ভয়াবহ আঘাতের হুমকি ইরানের
সংবাদ দিগন্ত ||
ইরানজুড়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে অতর্কিত হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া এই তথ্য নিশ্চিত করেছে। এ ছাড়া গতকাল ইসরায়েল দাবি করে, ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও আইআরজিসি'র প্রধানও তাদের হামলায় নিহত হয়েছে। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে,আরো পড়ুন , আবুধাবি বিমানবন্দরে ড্রোন বিস্ফোরণ হতাহত ৮ যৌথ হামলায় ইরানে অন্তত ৪০ জন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। খামেনির মৃত্যুতে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে আইআরজিসি ইরানের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। আইআরজিসি বলেছে, কয়েক মুহূর্তের মধ্যেই এই আক্রমণ শুরু হবে। অধিকৃত অঞ্চল ও আমেরিকান সন্ত্রাসী ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই আক্রমণ চালানো হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত