প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
চন্দনাইশে গৃহবধূর আত্মহত্যা, দুই সন্তানের জননী নিহত
মোঃ সবুজ মৃধা, , চন্দনাইশ প্রতিনিধি (চট্টগ্রাম) ||
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ২নং ওয়ার্ডের অন্তর্গত হাজিরপাড়া এলাকায় এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ২৮ ফেব্রুয়ারি রোজ: শনিবার সন্ধ্যায় নিজ শ্বশুরবাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত গৃহবধূ হলেন হাজিরপাড়া এলাকার হাছান আলীর পুত্রবধূ ও জিফাদের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।আরও পড়ুন, ফরিদপুরে বালু খেকোদের দৌরাত্ম, আটক ২চন্দনাইশ থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের দুই শিশু সন্তানকে নিয়ে স্বজনদের মাঝে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত