প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
মামলা খেয়ে ঢাকা উত্তর ছাত্র লীগের সহ সাধারণ সম্পাদক বাড়িছাড়া
নুরে আলম জিকু, ||
নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের ঢাকা উত্তরের সহ সাধারণ সম্পাদক সিফাত শাহরিয়ার অপু (২৭) মামলা খেয়ে তার বাড়ি ঘরে দীর্ঘদিন ধরে আসতে পারছেন না বলে জানা গেছে। জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের ঢাকা উত্তরের সহ সাধারণ সম্পাদক সিফাত শাহরিয়ার অপুর বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার দুলারচরের বোরকাটি গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের ঢাকা উত্তরের সহ সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।এ ছাড়াও আরো জানা যায়, তিনি ২০১৭ সাল থেকে রাজনীতি করে আসছেন। ৫ আগস্টের পর থেকেই রাজনীতি করার কারনে তার পৈতৃক বাড়িতে হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটে। বর্তমানে বিভিন্ন হামলা মামলা এবং পুলিশের হাতে আটকের ভয়ে সিফাত শাহরিয়ার অপু পলাতক রয়েছেন। এ ব্যাপারে তার বাবা মা বলেন, আমার ছেলে রাজনীতি করার কারনে ৫ আগস্টের পর থেকেই বাড়ি ঘরে আসতে পারছে না।আমার ছেলের অপরাধ সে আওয়ামী লীগের রাজনীতি ঢাকায় করতো। তবে আমার ছেলে কখনো কাউকে কোন দিন ক্ষতি করেনি। আরও পড়ুন, নেত্রকোনায় চারিদিকে গাছে গাছে সোনালী আমের মুকুলে ম ম ঘ্রাণএ ব্যাপারে কথা বলার জন্য তার মুঠো ফোনে কল দিলে তিনি বলেন ২০১৭ সাল থেকে আমি ছাত্র লীগের রাজনীতি শুরু করেছি। রাজনৈতিক জীবনে আমি কখনো কাউকে কোন দিন ক্ষতি করেনি, কিন্তু তার পরও গত ৫ আগস্টের পর থেকেই আমার গ্রামের বাড়িতে হামলা এবং ভাংচুর করে কেবা কাহারা। এবং কি তারা বলে যায় আমাকে আমার গ্রামের বাড়িতে দেখলে প্রাণে মেরে ফেলবে। আমার বাবা মা অসুস্থ হলেও আমি এক বারের জন্যও দেখতে আসতে পারছি না। কারন আসলে আমাকে প্রাণে মেরে ফেলবে বলে তারা বলে গেছে। বর্তমানে আমি মামলা হামলা এমনকি প্রাণ নাশের ভয়ে বিভিন্ন যায়গায় পালিয়ে বেড়াচ্ছি। তবে এর থেকে মুক্তি কবে হবে আমার জানা নেই।তবে আমার এলাকাবাসীর কাছে আমার দাবি তারা যেনো আমার পরিবার কে দেখে রাখে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত