প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
শ্রমিকদের বকেয়া বেতন দাবি, ঢাকা-সিলেট রুটে অবরোধ
সংবাদ দিগন্ত ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এক কারখানার শ্রমিকরা। শনিবার সকাল থেকে তারা মহাসড়কের মুইকুলী এলাকায় জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন।অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার যানবাহনসহ স্থানীয় পরিবহনগুলো আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।আরো পড়ুন , বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী শওকত ও স্ত্রী আবেদা গ্রেফতারশিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা গণমাধ্যমকে জানান, কারখানাটির ৭০ থেকে ৮০ জন শ্রমিকের গত মাসের বেতন বকেয়া রয়েছে। বৃহস্পতিবার বেতন দেবার কথা থাকলেও মালিকপক্ষ তা না দেওয়ায় দুই শতাধিক শ্রমিক কর্মবিরতি দিয়ে সড়কে নেমে আসেন।তবে ব্যাংক বন্ধ থাকায় ফলে শনিবার বেতন দেওয়া সম্ভব নয় বলে জানাচ্ছে মালিকপক্ষ। আগামী সোমবার বেতন পরিশোধের আশ্বাস দিয়েছেন তারা। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে ত্রি-পক্ষীয় আলোচনা চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত