প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬
কথা রাখলেন এমপি মান্নান: অসহায় যুবক দুলাল পেলেন অটোরিকশা উপহার
ডেস্ক ||
নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন। জীবিকা নির্বাহের স্থায়ী ব্যবস্থা হিসেবে অসহায় যুবক দুলালকে একটি অটোরিকশা উপহার দিয়েছেন তিনি।জানা যায়, নির্বাচনী সভায় অংশ নিতে গিয়ে দুলালের আবদার শুনেছিলেন এমপি মান্নান। সে সময় তিনি দুলালকে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় তার ব্যক্তিগত সহকারী ও দলীয় নেতাকর্মীদের মাধ্যমে দুলালের হাতে অটোরিকশার চাবি তুলে দেওয়া হয়।আরও পড়ুন, লালপুরের আব্দুল পুর থেকে ৩০ বোতল কোডিনযুক্ত মাদক সহ ১জন গ্রেফতারএ সময় উপস্থিত ছিলেন এমপি মান্নানের ব্যক্তিগত সহকারী মো. সেলিম হোসেন দিপু, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আ. জলিল, সোনারগাঁ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ। অটোরিকশা পেয়ে দুলাল কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই উপহার তার জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। স্থানীয়রা এমপি মান্নানের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত