প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা অভিযোগ, আহত ৩
এম মিজানুর রহমান: ||
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এক বিয়ের অনুষ্ঠানে চাঁদার দাবিতে হামলার অভিযোগ উঠেছে। হামলায় বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং অন্তত তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন ত্রিনাথ বিশ্বাস (৩২), বাবুলাল বিশ্বাস (৬০) ও বৃজন রানী (৪৫)। আহতরা বরপক্ষের পরিবারের সদস্য বরের বাবা, ভাই ও জেঠা।একাধিক গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রায়েরকান্দি গ্রামের জীবন চন্দ্র দাসের বাড়িতে বাবুলাল বিশ্বাসের ছেলে সেম্বু নাথের বিয়ে চলছিল। হঠাৎ পাশের এলাকার মহনের নেতৃত্বে কয়েকজন কিশোর এসে এক লাখ টাকার চাঁদা দাবি করে। তর্কের পর তারা দাবিটিকে কমিয়ে ৩০ হাজার এবং শেষ পর্যন্ত তিন হাজার টাকায় সমাধান করতে রাজি হয় বরপক্ষ। কিন্তু এ নিয়ে কথা কাটাকাটির জেরে কিশোররা হঠাৎ হামলা চালিয়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে।আরও পড়ুন, সাতক্ষীরার আশাশুনি কেন্দ্র করে ৫.৩ মাত্রার ভূমিকম্পএছাড়াও আহত ত্রিনাথ বিশ্বাস জানান, আমরা প্রবাসে থাকি। ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে দেশে এসেছি। রাতের বেলায় আমরা বাড়িতে ক্যারাম খেলছিলাম। তখন কিশোররা এসে হামলা চালায়। আমার গলার স্বর্ণের চেইন ও ছোট ভাইয়ের চেইন ছিনিয়ে নেয়। মাথা ফেটে গেছে।” স্থানীয়রা এই ঘটনায় আতঙ্কিত। রঘুনাথ বিশ্বাস ও জীবনকৃষ্ণ সরকার জানান, বিয়ের অনুষ্ঠানে এ ধরনের ন্যক্কারজনক হামলা সত্যিই ভয়ঙ্কর। আমরা প্রশাসনের কাছে দাবি করি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম মোল্লা বলেন, ঘটনার সময় আমরা তারাবির নামাজে ছিলেন। খবর পেয়ে পুলিশকে জানাই। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।” মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি ও সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত