প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬
গংগাচড়ায় ৮ম হিফজুল কোরআন প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আব্দুস সালাম, , গংগাচড়া, রংপুর: ||
রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে অবস্থিত বেতগাড়ী জহিরোন নেছা নূরানী হাফিজিয়া ও কওমি মাদ্রাসার উদ্যোগে ৮ম হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গংগাচড়া উপজেলার বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে আগত হাফেজ শিক্ষার্থীরা হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন সরকার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এম. আবুল কাশেম, ভাইস চ্যান্সেলর, তিস্তা ইউনিভার্সিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ তাজুল ইসলাম (মুহতামিম, ইহইয়াইল উলুম উপজেলা মাদ্রাসা), হযরত মাওলানা আব্দুল মালেক (মুহতামিম, শালমারা ক্ববরস্থান মাদ্রাসা), হযরত মাওলানা মুফতী আমানুল্লাহ (মুহতামিম, তাকওয়া মাদ্রাসা, গংগাচড়া, রংপুর), হাফেজ সাজ্জাদ হোসেন (সাধারণ সম্পাদক, ইমাম-আইম্মা পরিষদ, গংগাচড়া, রংপুর)।অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জহিরোন নেছা মাদ্রাসা কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গণে। এতে এলাকার ওলামায়ে কেরাম, মাদ্রাসা শিক্ষক, অভিভাবক, দাতা সদস্য ও ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার মুহতামিম মুফতী হাসিবুল্লাহ হামিদী। অনুষ্ঠান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এ. টি. এম. আব্দুল হক। শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়। প্রতিযোগিতাটি অত্যন্ত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত