প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬
জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর দাফন সম্পন্ন সেনবাগে শেষ বিদায়ে অশ্রুসিক্ত পরিবেশ
গিয়াস রনি, নোয়াখালী প্রতিনিধি: ||
সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও সাবেক সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক-এর সহধর্মিণী কানিজ ফাতেমার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামের শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।আরো পড়ুন , দোকানে ঢুকল তেলবাহী লরি নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যুজানাজায় নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম, নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেনসহ সেনবাগ উপজেলার বিএনপি নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করেন।বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। একই দিন বাদ জোহর ঢাকার নিকুঞ্জ-১-এর লেক রোডের ৪৩ নম্বর বাসার সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত