প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬
চন্দনাইশ পৌরসভায় দুর্ধর্ষ গরু ডাকাতি বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গরু মালিক নিহত
মোঃ সবুজ মৃধা, চন্দনাইশ প্রতিনিধি ||
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ডের বদুরপাড়া পশ্চিম হিন্দুপাড়ায় দুর্ধর্ষ গরু ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (ভোর আনুমানিক সাড়ে ৪টা) এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চোরচক্র দুইটি বাড়ি থেকে মোট চারটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল। আরো পড়ুন , দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গংগাচড়ায় বিএনপি নেতা বহিষ্কারএ সময় গরুর মালিক চন্দন কান্তি দে (৬৫) বিষয়টি দেখে চিৎকার করে প্রতিবাদ করলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।চোরেরা চারটি গরুর মধ্যে একটি পাশ্ববর্তী ধানক্ষেতে ফেলে রেখে বাকি তিনটি গরু একটি হাইয়েস মাইক্রোবাসে করে দ্রুত পালিয়ে যায়।ঘটনার খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে। এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত