প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬
নড়িয়ায় প্রধান শিক্ষক সন্ত্রাসী হামলার শিকারের প্রতিবাদে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
নুরে আলম জিকু, , শরীয়তপুর প্রতিনিধি: ||
শরীয়তপুরের নড়িয়ায় বিঝারী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন রতন বেপারি সন্ত্রাসী হামলার শিকারের প্রতিবাদে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলনে করা হয়েছে। বুধবার সকাল ১১ টা প্রথম সংবাদ সম্মেলনে করে বিঝারী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা।পরে তারই প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন নড়িয়া উপজেলা যুবদলের সভাপতি মোঃ নিক্সন খান, সেচ্ছাসেবক দলের আহবায়ক অহেদুজ্জামান উজ্জল, এবং ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মিজান শিকদার।এ সময় তারা সংবাদ সম্মেলনে বলেন,বিঝারী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন রতনের উপর সন্ত্রাসী হামলার বিষয়ে তারা জড়িত নন এবং কিছুই জানেন না বলে দাবী করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত