প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬
সীমান্ত পেরোতে গিয়ে নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মির তিন সদস্য আটক
সংবাদ দিগন্ত ||
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আরাকান আর্মির ৩ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাতে উপজেলার ঘুমধুম ইউনিয়নের আমতলী সীমান্ত এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে নাইক্ষ্যংছড়ি থানার কাছে হস্তান্তর করে বিজিবি।আরো পড়ুন , কুমিল্লায় সড়ক দুর্ঘটনা বাসচাপায় নারীর মৃত্যুনাইক্ষ্যংছড়ি থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় বিজিবির সদস্যরা মিয়ানমারের ৩ জনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা ‘আরাকান আর্মি’-এর সদস্য বলে পরিচয় দেয়। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রাও পাওয়া যায়।ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে আটককৃতদের নাম ও পরিচয় সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত