প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে আরও একজনের মৃত্যু
সংবাদ দিগন্ত ||
চট্টগ্রামের হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে আরও একজন মারা গেছেন। তার নাম শাওন (১৬)।সোমবার তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, শাওনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল। মঙ্গলবার সকাল সাতটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে হাসপাতালে এই পরিবারের আরও চারজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।আরো পড়ুন , বগুড়া দুপচাঁচিয়াতে অবৈধ মাদকসহ ৩ জনকে গ্রেফতার করে : ডিএনসিএ নিয়ে এ ঘটনায় দু’জনের মৃত্যু হলো। এর আগে নুর জাহান আক্তার রানী (৪০) নামে এক নারীর মৃত্যু হয়। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়। তার শরীর ১০০ শতাংশ দগ্ধ ছিল।উল্লেখ্য, সোমবার ভোরে চট্টগ্রামের হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদসংলগ্ন এলাকায় হালিমা মঞ্জিল নামে ছয়তলা ভবনের তৃতীয় তলার রান্নাঘরে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোট নয়জন দগ্ধ হন।অন্য দগ্ধরা হলেন- শাখাওয়াত হোসেন (৪৬), শিপন (৩০), সুমন (৪০), আনাস (৭), আইমান (৯), আয়েশা আক্তার (৪), পাখি আক্তার (৩৫)। তাদের মধ্যে পাখি এবং সাখাওয়াতের শরীর শতভাগ পুড়ে গেছে। এছাড়া একজনের ৮০, একজনের ৪৫ এবং বাকিদের শরীর ২০- ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত