প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬
দায়িত্ব পেয়েই সারজিসের সতর্কবার্তা ‘আসছি আপনার খোঁজে’
সংবাদ দিগন্ত ||
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে।(২৩ ফেব্রুয়ারি) রাতে দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।কমিটির দায়িত্ব পাওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় সারজিস আলম কার্যক্রম শুরুর ঘোষণা দেন। সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে তিনি লেখেন, ‘সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড; যারা প্রার্থী হতে চান,আরো পড়ুন , ময়মনসিংহে আবারও আওয়ামী লীগ অফিসে হামলা–ভাঙচুর প্রস্তুতি নিন। আমরা আসছি আপনার খোঁজে...।’ দলটির পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে যোগ্য প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া যে দ্রুত শুরু হচ্ছে, তাঁর এই বক্তব্যে সেই ইঙ্গিতই পাওয়া গেছে।এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে গঠিত এই কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। কমিটির অন্য সদস্যরা হলেন আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দীন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মনজিলা ঝুমা। এছাড়া দলের সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদাধিকারবলে এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত