প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৭
ডেস্ক ||
ভারতে আকাশপথে ফের ভয়াবহ দুর্ঘটনা। রাঁচি থেকে দিল্লিগামী একটি এয়ার অ্যাম্বুলেন্স মাঝ আকাশে যোগাযোগ হারিয়ে ঝাড়খণ্ডে ভেঙে পড়েছে। বিমানটিতে মোট সাতজন ছিলেন। শেষ খবর অনুযায়ী, সাতজনেরই মৃত্যু হয়েছে। বিমানটি ছিল বিচক্রাফট সি-৯০ মডেলের। এটি পরিচালনা করছিল রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড। সোমবার সন্ধ্যা ৭টা ১১ মিনিটে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে উড্ডয়ন করে বিমানটি। প্রায় ২৩ মিনিট পর সেটির সঙ্গে রাডার ও এটিসির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন জানায়, কলকাতার সঙ্গে যোগাযোগের পর রাত ৭টা ৩৪ মিনিটে বিমানটি রাডার থেকে হারিয়ে যায়। পরে চাতরা জেলার সিমারিয়া থানা এলাকায় এর ধ্বংসাবশেষ পাওয়া যায়। শুরুতে ধারণা করা হয়েছিল, পালামৌ ও লাতেহারের মাঝামাঝি কোথাও দুর্ঘটনা ঘটেছে।বিমানে ছিলেন দুই পাইলট—বিবেক বিকাশ বিলাগত ও সর্বদীপ সিংহ। এছাড়া ছিলেন এক রোগী, দুইজন সহকারী, একজন চিকিৎসক ও একজন প্যারামেডিক। ৪১ বছর বয়সী ওই রোগীর শরীরের ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লিতে নেওয়া হচ্ছিল। জেলা প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এএআইবি তদন্তে নামছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত