প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬
উত্তরা এলাকায় ‘সাংবাদিক পরিচয়ে’ হোটেলে হামলার অভিযোগ
ডেস্ক ||
রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত আবাসিক হোটেল পালকিতে ‘ সাংবাদিক পরিচয়দানকারী জিয়াউর নামের এক ব্যক্তির বিরুদ্ধে হামলা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।হোটেল মালিকের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তি নিজেকে বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকার প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। তিনি নাকি হোটেলে এসে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে অর্থ দাবি করেন। দাবিকৃত অর্থ না দেওয়ায় পরে কয়েকজনকে সঙ্গে নিয়ে হোটেলে এসে ভাঙচুর ও কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বলে অভিযোগ করা হয়েছে। মালিকপক্ষের ভাষ্য, এ ঘটনায় তারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে।অন্যদিকে, অভিযুক্ত ব্যক্তি থানায় পাল্টা অভিযোগ করে দাবি করেছেন, তিনি পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হয়েছেন। তার অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ বিষয়ে থানা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করা হয়েছে। প্রাপ্ত তথ্য ও আলামতের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সচেতন মহলের মতে, সাংবাদিক পরিচয়ে কেউ যদি অবৈধভাবে অর্থ দাবি করে থাকেন, সেটি দণ্ডনীয় অপরাধ। আবার প্রকৃত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা বা হামলাও সমানভাবে আইনের আওতায় আসে। তাই বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই জরুরি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সকলকে সংযত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত