প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬
শরীয়তপুরের নড়িয়ায় বিএনপি ক্লাবের সামনে ককটেল বিস্ফোরণ
নুরে আলম জিকু ||
শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির ক্লাবের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।রবিবার রাত ৯ টায় এ ঘটনা ঘটে। জানা যায় উপজেলার চাকধ বাজারে বিএনপি ক্লাবের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় চরম আতঙ্কের মধ্যে রয়েছে স্থানীয়রা।জানা গেছে আনুমানিক রাত ৯ ঘটিকার সময় হঠাৎ বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের দোকানপাট ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।আরো পড়ুন , লক্ষ্মীপুরে কলেজ প্রভাষকের হামলা-লুটপাটের অভিযোগে পানি মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন মুহূর্তেই এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন। তবে এ ঘটনায় ২টি ককটেল এর মধ্যে একটি ককটেল বিস্ফোরণ হয় এবং অপর একটি ককটেল অক্ষত অবস্থায় উদ্ধার করে নড়িয়া থানা পুলিশ।ঘটনার পরপরই নড়িয়া থানা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা আশপাশের এলাকা ঘিরে রাখেন এবং আলামত সংগ্রহ করেন। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত