প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬
পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ গ্রেফতার স্থানীয় বিএনপি নেতা
সংবাদ দিগন্ত ||
হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমদ চৌধুরী তুষারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও অশ্লীল ভাষা ব্যবহারের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।(২২ ফেব্রুয়ারি) রাতে মামলাটি দায়ের করেন বাহুবল মডেল থানার ওসি সাইফুল ইসলাম। একইদিন দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় নিজ বাসা থেকে তাকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার এজাহারে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ও আপত্তিকর ভাষায় গালিগালাজ, উদ্দেশ্যপ্রণোদিত অপমান ও ক্ষতিসাধনের হুমকি প্রদান এবং থানা এলাকায় শান্তিভঙ্গ ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।আরো পড়ুন , মেহেরপুরে ৪ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারপুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ভাইরাল ওই অডিওতে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগ ওঠে। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। প্রাথমিক অনুসন্ধানে অডিওর সত্যতা যাচাই ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হয়। তদন্তের ধারাবাহিকতায় অভিযুক্ত হিসেবে উপজেলা বিএনপির সভাপতিকে গ্রেফতার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত