প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬
রাজনৈতিক উত্তেজনায় গুলিবিদ্ধ বিএনপি নেতা
সংবাদ দিগন্ত ||
রাজধানীর কলাবাগান থানাধীন বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীতে জুতার মার্কেটের সামনে দুর্বৃত্তের গুলিতে মো. শফিকুর রহমান (৫৫) নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন। (২২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১দিকে বামহাতের তালুতে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।শফিকুর রহমান কলাবাগান থানার ১৬নং ওয়ার্ড বিএনপির সহ-সম্পাদক বলে জানা গেছে। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার সিদলাই গ্রামের মৃত মফিদুল ইসলামের ছেলে। তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি ফুটপাতের দোকানে পাইকার হিসেবে জুতা সরবরাহ করতেন।আরো পড়ুন , পরিকল্পিতভাবে নির্বাচনে জাতীয় পার্টিকে হারিয়ে দেওয়া হয়েছে: শামীম হায়দারফুটপাতের দোকান মালিক শাহ পরান জানান, শফিকুর রাত ১০টার দিকে আমার দোকানের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় অজ্ঞাতনামা কিছু দুষ্কৃতিকারী তার বাম হাতের তালুতে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতের দিকে শফিকুর নামে এক ব্যক্তিকে বাম হাতে জখম অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। পরে আমরা জানতে পেরেছি, তিনি কলাবাগান থানার ১৬নং ওয়ার্ড বিএনপির সহ-সম্পাদক। বর্তমানে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে জানিয়েছি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত