প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬
পুলিশের নতুন নেতৃত্বে জনতার আশা
সংবাদ দিগন্ত ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরই পুলিশ বাহিনীতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়- কে হচ্ছেন নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার। এরই মধ্যে আইজিপি বাহারুল আলমের পদত্যাগের গুঞ্জন ছড়ালে এ আলোচনা আরও ডালপালা মেলতে শুরু করে। বাহিনীর মধ্যে অঙ্ক কষা শুরু হয়- এই দুই পদের সম্ভাব্য কিছু নাম নিয়ে। সেই সঙ্গে অনেকটাই ভাটা পড়ে পুলিশের অপারেশনাল কাজে। সবাই অপেক্ষা করছে- নতুন নেতৃত্বের নতুন দিকনির্দেশনা অনুযায়ী নতুন উদ্যমে শুরু করার। আবার অনেকেই শীর্ষ পুলিশ কর্মকর্তাদের কাছে যাতায়াত বাড়িয়েছেন। কেননা- শীর্ষ পদগুলোতে রদবদলের পর পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিটে বড় ধরনের রদবদল হবে বলে ধারণা করছেন বিভিন্ন পদের কর্মকর্তারা। ঢাকার বাইরে দায়িত্বরত কর্মকর্তারাও ঢাকাকেন্দ্রিক যাতায়াত বাড়িয়েছেন।পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপচারিতায় জানা গেছে, বর্তমান আইজিপি ও ডিএমপি কমিশনার আর বেশিদিন থাকছেন না বলে তারা নিশ্চিত। ইতোমধ্যে মন্ত্রণালয়ে শীর্ষ পদগুলোর রদবদলের প্রক্রিয়ার খবর তারা পেয়েছেন। আরো পড়ুন , মা-বাবার মতো হজযাত্রীদের খেদমত করতে হবে : ধর্মমন্ত্রীএজন্য অপারেশনাল কাজে তারা সেভাবে গুরুত্ব দিচ্ছেন না। নতুন নেতৃত্বে সামনে ভালো কাজ উপহার দিতে বিভিন্ন অপারেশন প্রস্তুত করে রাখা হয়েছে। আবার অনেকে রয়েছেন নতুন নেতৃত্বের দিকনির্দেশনার অপেক্ষায়। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও বলেছেন, পুলিশের উচ্চপর্যায়ে রদবদল প্রক্রিয়া শুরু হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইজিপি, বিভিন্ন মেট্রোপলিটনের কমিশনার, রেঞ্জ ডিআইজি, এসপিসহ বড় বড় পদে পরিবর্তন আসতে যাচ্ছে। এতে প্রাধান্য পাবে মেধা, পেশাদারি, অভিজ্ঞতা ও যোগ্যতা। যদিও যারা বিভিন্ন হিসাব মেলানোর চেষ্টা করছেন- তারা বিবেচনায় নিচ্ছেন- বিভিন্ন কর্মকর্তার ছাত্রজীবনের দলীয় পদপদবি ও বিভিন্ন সময়ে দলের জন্য ভূমিকা রাখা। নির্বাচনের পর থেকেই বিএনপির শীর্ষ পর্যায়ে বিভিন্ন মাধ্যমে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও চুক্তিভিত্তিক নিয়োগের জন্য তদবির করছেন। তবে আইজিপি, মেট্রোপলিটন কমিশনার, ডিআইজিসহ কাকে কোথায় পোস্টিং দেওয়া হবে তার তালিকা সম্পন্ন হয়েছে। সম্ভাব্য কর্মকর্তাদের ফাইল পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। শীর্ষ পদে বদল হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আপাতত সব স্তরে ঢালাও বদলি করা হবে না বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত