প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬
মেহেরপুরে ৪ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাকিবুর রহমান,, জেলা প্রতিনিধি : ||
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি দলের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪ গ্রাম হেরোইন উদ্ধারসহ সাইদুর রহমান (৪৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার(২২ ফেব্রুয়ারি) সকালে মেহেরপুর শহরের সোনালী ব্যাংকের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। মেহেরপুর ডিবির এসআই সঞ্জয়ের নেতৃত্বে একটি টিম সেখানে অবস্থান নেয় এবং সাইদুর রহমানকে তার অটোরিকশাসহ থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে তার কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত সাইদুর রহমান মেহেরপুর শহরের বোসপাড়া এলাকার মৃত মোসলেম আলীর ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠে এসেছে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।আরও পড়ুন, মা-বাবার মতো হজযাত্রীদের খেদমত করতে হবে : ধর্মমন্ত্রীমেহেরপুর ডিবি পুলিশ জানিয়েছে, জেলায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযানের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয়রা এ অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত