প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬
এমপি হয়ে বাবার কবর জিয়ারত করলেন ব্যারিস্টার আরমান
জাহিদ হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি ||
ঢাকা-১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাবার কবর জিয়ারত করেছেন (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তিনি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা বাজার সংলগ্ন পারিবারিক কবরস্থানে যান। সেখানে তিনি তাঁর বাবা শহীদ মীর কাসেম আলীর কবর জিয়ারত করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।আরো পড়ুন , ফরিদপুরে চাঁ'দা না দেওয়ায় ব্যবসায়ীকে কু'পি'য়ে জ'খ'মএ সময় জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।কবর জিয়ারত শেষে ব্যারিস্টার আরমান সংক্ষিপ্ত বক্তব্যে তাঁর বাবার স্মৃতিচারণ করেন। তিনি অতীতের বিভিন্ন ঘটনা উল্লেখ করে বিচার ও মানবাধিকার সংক্রান্ত বিষয়ে মন্তব্য করেন।উপস্থিত নেতাকর্মীরা বলেন, দীর্ঘ সময় পর তাঁর মুক্তি এবং ২০২৬ সালে জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়া তাদের কাছে তাৎপর্যপূর্ণ একটি ঘটনা।উল্লেখ্য, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে ব্যারিস্টার আরমান ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত