প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬
জয়পুরহাটে ভাষা শহীদদের প্রতি জনপ্রশাসন প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
শফিউল মঞ্জুর ফরিদ,, বিশেষ প্রতিনিধি: ||
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী। আজ রাত ১২টা ১ মিনিটে জয়পুরহাট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান। এর আগে, প্রতিমন্ত্রী জয়পুরহাট জেলা বিএনপি কার্যালয়ে সমবেত হন। সেখান থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এক পদযাত্রার মাধ্যমে শহিদ মিনারে পৌঁছান তিনি। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।শহিদ মিনার চত্বরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী বলেন "বায়ান্নর ভাষা আন্দোলনই ছিল আমাদের স্বাধীনতার বীজ। নতুন প্রজন্মের কাছে একুশের চেতনা ও মাতৃভাষার মর্যাদা ছড়িয়ে দিতে আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ।" উল্লেখ্য যে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন মোঃ আব্দুল বারী। এরপর গত ১৭ ফেব্রুয়ারি তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা জয়পুরহাটে এটিই তার প্রথম রাষ্ট্রীয় ও দলীয় কর্মসূচি।আরও পড়ুন, সংরক্ষিত মহিলা আসনের সম্ভাবনাময় মুখ - ফাহসিনা হক লীরাশ্রদ্ধা নিবেদনকালে জয়পুরহাট জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন। শহিদ মিনার এলাকায় এ সময় সাধারণ মানুষেরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত