প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬
বেলকুচিতে শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মেহেদী হাসান শুভ্র, , সিরাজগঞ্জ প্রতিনিধি: ||
সিরাজগঞ্জের বেলকুচিতে মহান শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা ও পুরস্কার বিতরণ করা হয়।উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান আলিম।আরও পড়ুন, গংগাচড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসউপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ, উপজেলার মুক্তিযোদ্ধা কামান্ডারের আহ্বায়ক আসাদ আলী মাষ্টার, জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রোটারী মাহবুবুর রশিদ শামীমসহ বিভিন্ন মহলের সর্বজনী ব্যক্তি ও উপজেলার দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সবশেষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত