প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬
কিশোরগঞ্জে দ্রুতগতির বাসের ধাক্কা, আহত ৫ যাত্রী
সংবাদ দিগন্ত ||
কিশোরগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।আজ শনিবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই নাকভাঙ্গা মোড়ে দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।আরো পড়ুন , আইনশৃঙ্খলা জোরদারে কুমিল্লায় গভীর রাতের বিশেষ অভিযানপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে করিমগঞ্জের চামটাঘাট থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ভৈরবের দিকে যাচ্ছিল। বৌলাই নাকভাঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত