প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগ খুলল যশোরে আওয়ামী লীগ কার্যালয়, জনসমক্ষে ‘জয় বাংলা’ স্লোগান
সংবাদ দিগন্ত ||
যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয় খুলেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর তারাবির নামাজের সময় এই ঘটনা ঘটে।প্রায় ৩০–৩৫ জন যুবক কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারা দেয়ালে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি টাঙানোর পর ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’, ‘বিপুল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ শ্লোগান দিতে থাকে।আরো পড়ুন , বগুড়ায় তারাবীর নামাজে গিয়ে কি'শো'র খু'ন ঘটনার কিছু অংশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দুই মিনিট ১৬ সেকেন্ডের ক্লিপ হিসেবে ছড়িয়ে পড়েছে।জানা যায়, তালা ভেঙে ঢুকা যুবকরা বাঘারপাড়া ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। তারা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর অনুসারী। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার বিতাড়িত হওয়ার পর থেকে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি তালাবদ্ধ ছিল।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত