প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬
রূপকথার সংসার পরীর
সংবাদ দিগন্ত ||
নানা চড়াই-উতরাই পেরিয়ে বর্তমানে দুই সন্তানকে নিয়ে সাজানো-গোছানো ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির ছোট্ট পরিবার। কাজ আর সন্তানদের নিয়ে কাটছে তার দিন। নিজের সংসারকে রূপকথার সংসার বলেছেন এই চিত্রনায়িকা। সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের ব্যক্তিগত জীবন ও সংসার প্রসঙ্গে পরী মণি বলেন, ‘পরীর সংসার রূপকথার মতো যাচ্ছে।’পরী মণি জানান, সন্তানদের ঘিরেই তার দিন-রাত, ব্যস্ততা আর আনন্দ। আরো পড়ুন , ঢালিউড অভিনেত্রী মিমের রমজানের প্রথম ইফতার প্রিয়জনদের সঙ্গেপাশাপাশি তার বাসায় আছে একটি পোষা প্রাণী। সেও সংসারেরই এক গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছে। আর আছে তার প্রিয় নানুভাইয়ের স্মৃতি। পরী মণির কথায়, ‘দুই বাচ্চা, আমার বাসায় একটা পেট আছে। আর আমার নানুভাইয়ের স্মৃতি। এই তো, এভাবেই চলছে আমার সংসার।’এদিকে কাজের ক্ষেত্রেও থেমে নেই পরীমণি। সম্প্রতি তিনি ‘ডোডোর গল্প’ নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন। বছরের শুরুতে ‘গোলাপ’ নামের আরেকটি সিনেমার ঘোষণা এলেও এখনও শুটিং শুরু হয়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত