প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. কাদির বিটু
ডেস্ক ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। প্রেষণে তাকে এ নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।সিনিয়র সহকারী সচিব সাধনা ত্রিপুরার স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মনোয়ারুল কাদির ড্যাবের যুগ্ম মহাসচিব ও রক্তস্পন্দনের চিফ কো-অর্ডিনেটর।আরও পড়ুন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই যমুনায় উঠছেনপ্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক নিয়োগ দিতে এর আগে তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত