প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই যমুনায় উঠছেন
ডেস্ক ||
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম এমনটাই জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর যমুনায় ওঠার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার কাজ সম্পন্ন হবে, যা তার ব্যক্তিগত পছন্দ ও কাজের প্রয়োজন অনুযায়ী পরিকল্পিত। যত তাড়াতাড়ি সম্ভব প্রধানমন্ত্রীর যমুনায় ওঠার সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রক্রৌশলী খালেকুজ্জামান চৌধুরী জানান, ‘যখন প্রধানমন্ত্রী ভবনে উঠবেন, তখন তার ডিজাইন অনুযায়ী কিছু সংস্কার কাজ করার প্রয়োজন হবে। প্রধান উপদেষ্টা থাকার সময় কিছু সংস্কার করা হয়েছিল, তবে প্রধানমন্ত্রীর আগমনের আগে আরও কিছু কাজ সম্পন্ন করতে হবে।’আরও পড়ুন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিদর্শনে সেতু সচিবনিরাপত্তা ও পরিবেশের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, যমুনা ভবনকে শুধু প্রধানমন্ত্রীর বাসস্থান হিসেবে নয়, বরং গুরুত্বপূর্ণ সরকারি বৈঠক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডের জন্যও ব্যবহার করা হবে। তাই নিরাপত্তার দিকটি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে। রমনা বিভাগের পুলিশ প্রধানমন্ত্রীর যমুনায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত